কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা হাজী ইদ্রিস দীর্ঘদিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় স্থানীয় বিএনপি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক ভিপি সেলিম, আনিস চৌধুরী, আবদুল বাতেন, ওয়ালিউল্লাহ, ইউপি সদস্য সেলিম মেম্বার, বশির উদ্দিন ডালিমসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগীরা।
দোয়া মাহফিলে হাজী ইদ্রিসের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় হাজী ইদ্রিসের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
সবার দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মিজানুর রহমান-কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 




















