ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি

বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি বরগুনা জেলা শাখার আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার রিয়াজ।

যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের পিপি এবং সাবেক পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবুল হাওলাদার, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন

বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৮:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬