ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ

রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম

ভাগ্য বদলের আশায় শেষ সম্বলটুকু বিক্রি করে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি)। বিদেশগামী এসব মানুষের একমাত্র ভরসাস্থল সরকারি এই প্রতিষ্ঠানটিই আজ রক্ষকের বদলে ভক্ষকে পরিণত হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের হলেও অদৃশ্য শক্তির ইশারায় বারবারই থমকে যায় বিচারিক প্রক্রিয়া। নামমাত্র তদন্ত কমিটি গঠিত হলেও আজ অবধি কারও বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিএমইটির ভেতরে গড়ে ওঠা এক অন্ধকার জগতে ‘বিশেষ টোকেন’ মিললেই সব অবৈধ কাজ বৈধতা পায়, আর শক্তিশালী সিন্ডিকেটের চাপে তদন্তের আড়ালে চাপা পড়ে যায় আসল সত্য।

অদৃশ্য সিন্ডিকেটের নেপথ্যে দুই উপপরিচালক: সিন্ডিকেটের এই জাঁতাকলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অসংখ্য বিদেশগামী কর্মী ও জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী। তবে নতুন করে হয়রানির ভয়ে ভুক্তভোগীদের কেউই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অনুসন্ধান বলছে, এই শক্তিশালী চক্রের মূল নিয়ন্ত্রক সংস্থাটির উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী এবং তার ঘনিষ্ঠ সহযোগী আরেক উপপরিচালক জোহরা মনসুর। মূলত এই দুই কর্মকর্তাকে ঘিরেই গড়ে উঠেছে অদৃশ্য এক সাম্রাজ্য, যার দাপটে বিএমইটির নিজস্ব কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ীরাও তটস্থ থাকেন। প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির ভারও থাকে তাদের ওপর। অথচ অভিযোগ রয়েছে, এসব তদন্তের একটিতেও প্রকৃত অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয় না। জনশক্তি ছাড়পত্র, ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রম, কর্মীদের ছবি তোলা, নিয়োগ-পদোন্নতি বাণিজ্য এবং রিক্রুটিং এজেন্সির অনিয়ম ধামাচাপা দেওয়াসহ সবখানেই রয়েছে তাদের একচ্ছত্র প্রভাব। সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের মতে, সরকারের পালাবদলে মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন এলেও বিএমইটির এই প্রভাববলয়ের দাপট একটুও কমেনি, যা নিয়ে খোদ সংস্থার ভেতরেই তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগ ও নিয়োগ বাণিজ্য: উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী ও জোহরা মনসুরের বিরুদ্ধে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জমা পড়া একাধিক অভিযোগে বিএমইটির ভেতরকার এই সিন্ডিকেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক অভিযোগকারী উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা প্রভাবশালী চক্রটির নিয়ন্ত্রণ এখনো বিএমইটিতে বহাল রয়েছে, যারা জনশক্তি ছাড়পত্রে অতিরিক্ত অর্থ আদায় থেকে শুরু করে নিয়োগ-বদলি বাণিজ্য, লাইসেন্স অনুমোদন এবং তদন্ত প্রভাবিত করার মতো সব গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে সংস্থাটির বিভিন্ন পদে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই অর্থের বিনিময়ে প্রায় ১২০ জনকে চাকরি দেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্যের পাশাপাশি পদোন্নতি, বদলি ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স অনুমোদনে বিশেষ সুবিধা দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই বলয়ের বিরুদ্ধে।

‘আমি প্রবাসী’ অ্যাপে ২০০ কোটি টাকার কারবার: আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের ঘনিষ্ঠদের সঙ্গে সখ্য গড়ে তুলে ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রমে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন মো. রেজওয়ানুল হক চৌধুরী। জ্যেষ্ঠ অনেক কর্মকর্তা থাকা সত্ত্বেও জনশক্তি ছাড়পত্রের আইটি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নেন তিনি এবং অ্যাপটির পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। তথ্য বলছে, ওই সময় ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে কর্মীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ছাড়পত্রের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফির বাইরে জনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হতো। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগের হিসাব বলছে, প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার কর্মীর ছাড়পত্র ইস্যু হতো এবং এভাবে সব মিলিয়ে ২৫ লাখেরও বেশি কর্মীর কাছ থেকে ২০০ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি। শুধু অ্যাপেই নয়, বিএমইটির কাকরাইল কার্যালয়ের সপ্তম তলায় ‘আমি প্রবাসী’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস খুলে কর্মীদের ছবি তোলার নামে জনপ্রতি ৪০০ টাকা করে আদায় করা হতো। এই কাজের দায়িত্ব জোহরা মনসুর তার এক আত্মীয়কে দিয়েছিলেন, যিনি বিএমইটিতে জোহরা মনসুরের ভাই হিসেবে পরিচিত।

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে চুক্তি সংশোধন: ‘আমি প্রবাসী লিমিটেড’-এর অ্যাপের মাধ্যমে আদায় করা সার্ভিস চার্জের (ভ্যাট ও ট্যাক্স বাদে) ১০ শতাংশ অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সরাসরি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডকে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। ২০২৩ সালের ৯ নভেম্বর তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত ওই নির্দেশনায় রাজস্বের হিসাব সমন্বয় এবং অর্থ পরিশোধের বিষয়ে মন্ত্রণালয় ও বিএমইটিকে অবহিত রাখার কথাও বলা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ২৪ জানুয়ারি সংশোধিত সার্ভিস অ্যাগ্রিমেন্টে মন্ত্রণালয়ের সেই নির্দেশনা যথাযথভাবে মানা হয়নি। সংশোধিত চুক্তির ৩.৪ ধারায় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের পরিবর্তে মাসিক ভিত্তিতে রাজস্বের ১০ শতাংশ বিএমইটিকে পরিশোধের কথা উল্লেখ করা হয় এবং বোর্ডের হিসাবে অর্থ জমা দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এ ছাড়া হিসাব সমন্বয়, মন্ত্রণালয়কে অবহিত করা ও পৃথক কার্যকর তারিখের মতো গুরুত্বপূর্ণ শর্তগুলোও চুক্তিতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

অনুমোদিত ২৫২ রিক্রুটিং এজেন্সির বেশিরভাগই অস্তিত্বহীন: ২০২৫ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার ২৫২টি নতুন রিক্রুটিং এজেন্সির অনুমোদন দেয়। কিন্তু এক বছর পর সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, কাগজে-কলমে লাইসেন্স থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অফিস বা কার্যক্রম নেই, আর যে কয়টির অস্তিত্ব মিলেছে তারাও এখন পর্যন্ত কোনো কর্মী বিদেশে পাঠাতে পারেনি। রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারের ১১ তলায় আরএসপি স্মার্ট ইন্টারন্যাশনালের নিবন্ধিত ঠিকানায় গিয়ে দেখা যায় ‘সী ওয়ার্ল্ড’ নামে ভিন্ন একটি অফিস, যার মালিক জানান ওই ঠিকানায় কখনোই এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। নয়াপল্টনের সিটি হার্ট সেন্টারের একই ঠিকানায় নবাবগঞ্জ ও আর রাইয়ান ওভারসিজের নাম নথিতে থাকলেও বাস্তবে কোনোটিরই অস্তিত্ব নেই; খোঁজ মেলেনি মুমতাহিনা ওভারসিজসহ আরও কয়েকটির। পাশের চায়না টাউনে ফায়েজ ওভারসিজ, সুমন রিক্রুটিং এজেন্সি ও আল আদিবা এমপ্লয়মেন্ট এজেন্সি এবং নয়াপল্টন-বিজয়নগর এলাকার ভিআইপি টাওয়ার ও আকরাম টাওয়ারের কয়েকটি এজেন্সিরও কোনো হদিস পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে কেউ কেউ অফিস পরিবর্তনের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন।

অনিয়মের পাহাড় ধামাচাপা দেন জোহরা মনসুর: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরজাহান আক্তার চাকরির সুবাদে জনশক্তি খাতের কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজেই রিক্রুটিং এজেন্সির ব্যবসায় নামেন এবং বিএমইটিকেন্দ্রিক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। ২০২৫ সালের জুলাই মাসে দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সিন্ডিকেটের হোতা হিসেবে নূরজাহানের নাম উঠে আসে এবং তার প্রতিষ্ঠান টি-টোয়েন্টি ওভারসিজের (আরএল-১৪১৫) মাধ্যমে প্রশিক্ষণ সনদ ছাড়াই নারী কর্মীদের ছাড়পত্র দেওয়ার তথ্য ফাঁস হয়। ওই বছরই আরেক প্রতিবেদনে বিএমইটির সংরক্ষিত বহির্গমন শাখায় নূরজাহান ও তার সহযোগী মো. রুবেলের নানা অপকর্মের চিত্র উঠে আসে। এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে নূরজাহান দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্য মেলায় শিগগিরই অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে। অথচ বিএমইটির গঠিত তদন্ত কমিটি নূরজাহানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পেয়ে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে, যে কমিটির প্রধান ছিলেন উপপরিচালক জোহরা মনসুর। এ ছাড়া ৫৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিশোরী পাচারের অভিযোগ তদন্তে সাবেক একজন এডিজির নেতৃত্বে গঠিত কমিটিও জোহরা মনসুরের অসহযোগিতা ও প্রতিবন্ধকতার কারণে আলোর মুখ দেখেনি। ফলে শত শত নারীকে নিয়ম-বহির্ভূতভাবে পাচার করা হলেও জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি পাওয়া আওয়ামী ঘনিষ্ঠ এই কর্মকর্তা অতীতে দলটির পক্ষে ফেসবুকে সরব ছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গেয়ে তা মন্ত্রণালয়ের পেজেও শেয়ার করেছিলেন। তবে বর্তমানে বিএমইটিতে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি নিজেকে বিএনপিপন্থি কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছেন।

অভিযুক্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য: অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএমইটির উপপরিচালক জোহরা মনসুর বলেন, ‘আমি সুইয়ের ওপর দিয়ে কাজ করি। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত না। যারা আমাকে চেনে তারা জানে।’ অন্যদিকে, উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি এবং খুদে বার্তায় প্রশ্ন পাঠানো হলেও কোনো উত্তর দেননি। সার্বিক বিষয়ে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, ‘কোনো ব্যক্তি কোনো অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ডিজি স্যার খুবই স্ট্রিক্ট, কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ

রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম

আপডেট সময় ১২:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬