ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

আগামীকাল ৩০ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা হবে। এ ছাড়া আগামী ১৪ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে, টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর তড়িঘড়ি করে আংশিক উদ্বোধন করা হয় এই টার্মিনালের। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর টার্মিনালটি আর চালু করা যায়নি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক জানায়, চুক্তিতে তৃতীয় টার্মিনালের কনসেশন মেয়াদ ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব শিডিউল আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনাল এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে।

এ ছাড়া বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য নন-শিডিউল ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করতে পারবে বেবিচক। চুক্তির মেয়াদকালে যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম ক্রয়, স্থাপন ও চালুর দায়িত্বও পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর থাকবে। পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণমূলক কাজ সম্পাদন করবে প্রতিষ্ঠানটি।

চুক্তিতে উল্লেখ রয়েছে, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়ার মতো নন-অ্যারোনটিক্যাল আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। এসব গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ-হ্যান্ডলিং প্রতিষ্ঠানগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি প্রদান করবে।

চুক্তিতে উল্লেখ রয়েছে, আগমনী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের নির্ধারিত সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।

এ ছাড়া চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমিয়ে যাত্রীদের দ্রুত সেবা নিশ্চিত করতে সারিতে অপেক্ষার গড় সময়ও নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

চুক্তিতে আরও উল্লেখ রয়েছে, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সচলতা নিশ্চিত করতে টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা, যেমন—ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (BHS), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (CUTE), স্বয়ংক্রিয় সেলফ-চেক-ইন ব্যবস্থা (CUSS) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (FIDS) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। এর মাধ্যমে যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্ট ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে এ বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।

সার্বিকভাবে, তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, আধুনিক বিমানবন্দর ব্যবস্থাপনা, অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ, বেবিচকের রাজস্ব আদায় এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে টার্মিনালটির। যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে সেলফ-চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।

এ ছাড়া আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ় করতে তৃতীয় টার্মিনালে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র (ইটিডি) রাখা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সহজ চলাচল নিশ্চিত করতে রয়েছে মুভিং ওয়াকওয়ে, এস্কেলেটর ও লিফট।

পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালগুলোতে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

আপডেট সময় ১২:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬