ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা বললেও বাস্তবে তাঁর ফেরার কোনো সুযোগ নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ডা. জাহেদ উর রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।

শেখ হাসিনা ও তাঁর দল বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতি জনমনে সজীব ও সতেজ রাখা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, তাঁর দল বাংলাদেশে কী করেছে এবং কী পরিমাণ বিপর্যয় ঘটিয়েছে, প্রদর্শনীর মাধ্যমে সেসবও তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলটিরও জনগণের মন থেকে কবর হোক। এটি গায়ের জোরের বিষয় নয়, বরং জনগণ যাতে তাঁদের প্রত্যাখ্যান করে, সেই চেষ্টা চালিয়ে যাব।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের বেদনার কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক শহীদের পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। কোনো পরিবারে সন্তান হারানোর ঘটনা শুধু একটি প্রাণের ক্ষতি নয়, বরং পুরো পরিবারের জন্য অপূরণীয় শূন্যতা।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, বলপ্রয়োগ করে দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থাকার সময় নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোটে ও রাতের ভোটে ক্ষমতা ধরে রাখার পরিণতিই ছিল জুলাই গণঅভ্যুত্থান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬