ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ

মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম ওরফে শাকিল (৩১) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার (১৬:৩০ ঘটিকা) দিকে মিঠাপুকুর থানাধীন দুর্গামতি কদমতলী এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওই এলাকার মো. রঞ্জু মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দুর্গামতি কদমতলী গ্রামে রবিউল ইসলাম ওরফে শাকিলের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর হেফাজত থেকে ২০০ (দুইশ) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে মিঠাপুকুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর

মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬