‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করা হয়।
এস এম আনোয়ার-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 





















