ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘আমিষেই শক্তি—আমিষেই মুক্তি, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা তৌফিক আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কানুসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

র‍্যালির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, দেশের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৫:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬