ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে সিদ্ধান্ত বদলের ইঙ্গিত জার্মানির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জার্মানির অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক। রুশ সেনাদের প্রতিহত করতে জার্মানির কাছে এ ট্যাংক চাচ্ছে ইউক্রেন। যদিও বার্লিন এখন পর্যন্ত ভারী ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এখন নিজেদের এ সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিয়েছে দেশটি। 

জার্মানির এ ট্যাংক রয়েছে পোল্যান্ড, ফিনল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের কাছে। তাদের কাছেও এটি চেয়েছে কিয়েভ। তবে জার্মানির অনুমতি ছাড়া এসব ট্যাংক তৃতীয় কোনো দেশকে দিতে পারবে না তারা। কিন্তু জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বার্বক জানিয়েছেন, পোল্যান্ড চাইলে ইউক্রেনকে এ ট্যাংক দিতে পারবে। জার্মানি এক্ষেত্রে পথের বাধা হয়ে দাঁড়াবে না।

রোববার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যম এলসিআইকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি আমাদের এ ব্যাপারে (ট্যাংক দেওয়ার ব্যাপারে ) প্রশ্ন করা হয়, তাহলে পথের বাধা হয়ে দাঁড়াব না।’ তিনি আরও বলেছেন, ‘আমরা জানি এ ট্যাংকগুলো কতটা গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা এটি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করছি। আমাদের নিশ্চিত করতে হবে, মানুষের জীবন রক্ষা পাচ্ছে এবং ইউক্রেনের অঞ্চলগুলো পূর্ণ স্বাধীন হচ্ছে।’

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে অসংখ্য অস্ত্র দিয়েছে পশ্চিমা দেশগুলোরা। তবে এখন পর্যন্ত কেউ ট্যাংক দেয়নি। জার্মানি ট্যাংক দিতে চাচ্ছে না কারণ তাদের আশঙ্কা এতে যুদ্ধ আরও ছড়াবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে সিদ্ধান্ত বদলের ইঙ্গিত জার্মানির

আপডেট সময় ১১:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩