শীতের কনকনে ঠান্ডায় যখন অসহায় মানুষ কষ্ট পাচ্ছে, তখন উষ্ণ ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া।
ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকায় ২৩ নভেম্বর ২০২৬, সোমবার নিম্ন আয়ের ১০০ জন শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
এটি শুধু শীতবস্ত্র বিতরণ নয়, বরং ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একটি কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেটিই রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সবচেয়ে বড় প্রাপ্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার চার্টার্ড প্রেসিডেন্ট গুলসান নাসরীন চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, বর্তমান প্রেসিডেন্ট সাকেরা খান, রশিদ কৃষি খামারের অ্যাডমিন অফিসার মনির হোসেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সবাই মিলে এমন মানবিক উদ্যোগে এগিয়ে এলে একটি ছোট সহায়তাই বদলে দিতে পারে একটি সমাজের চিত্র।”
তাঁরা আরও বলেন, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 




















