ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের

কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী যেকোনো নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো মূল্যে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং দেশের গণতন্ত্র সুসংহত রাখতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সারাদেশে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

বিকেল সাড়ে ৪টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মনোহরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি বলেন, একটি গোষ্ঠী বিগত দিনে এ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুমসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করেছে। তারা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলকে দমন-পীড়নে গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়েছে। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ ওই দলটি সারাদেশে নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের যেকোনো মূল্যে রুখে দিতে হবে।

এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় সম্পর্কে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সোলতান খোকন, সহসভাপতি প্রফেসর আলীমুর্তজা, বিএনপির সহসভাপতি এস এম মুনছুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, যুবদল নেতা মো. হাসান পাটোয়ারী, মনির ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আবুল কালাম এমপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি

কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬