ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাকে ডিএসসিসি থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির তথ্য জানানো হয়। মনোয়ার হোসেন ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তার পদ বাগিয়ে নিয়েছিলেন। একক আধিপত্য ও প্রভাবে তটস্থ থাকতেন প্রায় সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

ওই তিনটি পদ বাগিয়ে নেওয়ার পর থেকে নগর ভবনে মনোয়ার হোসেনের দৌরাত্ম্য বেড়ে যায়। নগর ভবনে এককভাবে প্রভাব বিস্তার করেছেন—এমন অভিযোগ ছিল কর্মকর্তা-কর্মচারীদের। করপোরেশনের যেকোনো দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

আপডেট সময় ১০:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬