ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

হিজলায় বিএনপির নাম ভাঙিয়ে কোটিপতি খোকন, দখল-লুটপাটের নানা অভিযোগ

বরিশালের হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের রাজনৈতিক উত্থান, বিগত সময়ের কার্যক্রম এবং বর্তমানের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অতীতে সাধারণ চাকরিজীবী ও রাজনৈতিক সহচর হিসেবে জীবন শুরু করলেও সময়ের পরিক্রমায় বিতর্কিত পন্থায় বিপুল সম্পদের মালিক বনে গেছেন তিনি—এমন অভিযোগ তুলেছেন দলটির ত্যাগী নেতাকর্মীরা।

রাজনৈতিক পটভূমি ও উত্থান

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার আমলের শুরুর দিকে তিনি বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরি পদে চাকরি নেন। ওই সময়ে তিনি বিদ্যালয়ের চাকরির পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানদের বিভিন্ন বরাদ্দের গম ও চাল স্বল্পমূল্যে কিনে ব্যবসা করতেন।

এ ছাড়া তার চাচা, ধুলখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মকবুল হোসেন দপ্তরির সহচর হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে যাতায়াত শুরু করেন। সময়ের পরিক্রমায় তিনি যুবদলে যোগ দেন। পরবর্তীতে হিজলা উপজেলা বিএনপি অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হলে তিনি একটি বিশেষ পক্ষের অনুসারী হন এবং একপর্যায়ে দলের গুরুত্বপূর্ণ পদ হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান বলে অভিযোগ রয়েছে।

আঙুল ফুলে কলাগাছ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

দলের পদ পাওয়ার পর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, রাতারাতি কোটিপতি বনে যাওয়া আলতাফ হোসেন খোকন বর্তমানে হিজলার সকল মাছঘাট এবং চরাঞ্চলের শত শত একর খাসজমি দখল করে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ‘বোবা রতন’ ও চিহ্নিত ভূমিদস্যু-বালুখেকো জাকির শিকদারের সঙ্গে হাত মিলিয়ে তিনি চরাঞ্চলের মানুষের গরু-ছাগল ও সাধারণ মানুষের জমিজমা ও নগদ অর্থ লুটপাট করেছেন বলে জোরালো অভিযোগ রয়েছে।

প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট রাজত্ব

বর্তমানে হিজলা উপজেলার পুরো প্রশাসনিক ব্যবস্থা তার ইশারায় পরিচালিত হয় বলে অভিযোগ নেতাকর্মীদের। ৪-৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করে তিনি গোটা উপজেলা নিয়ন্ত্রণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, প্রকৌশলী অফিস, পিআইও অফিস, সমাজকল্যাণ অফিস, জনস্বাস্থ্য অফিস, যুব উন্নয়ন অফিস ও খাদ্য অধিদপ্তরসহ প্রায় প্রতিটি সরকারি দপ্তর তার সিন্ডিকেটের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ উঠেছে।

ত্যাগীদের মূল্যায়নহীনতা ও রাজনীতিবিমুখতা

একজন বিদ্যালয়ের সাবেক দপ্তরির নিয়ন্ত্রণে পুরো উপজেলা বিএনপি ও প্রশাসন পরিচালিত হওয়ায় হিজলার নির্যাতিত, নিপীড়িত ও দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। দলের এই দুর্দিনে ত্যাগী, পরীক্ষিত ও শিক্ষিত রাজনীতিকরা কোণঠাসা হয়ে ঘরমুখী হয়ে পড়েছেন। অনেকের মাঝেই তৈরি হয়েছে চরম রাজনীতিবিমুখতা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা

হিজলা উপজেলার সাধারণ বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা প্রশ্ন তুলেছেন—যেখানে ত্যাগী ও আদর্শবান নেতারা অবমূল্যায়িত হচ্ছেন, সেখানে বিতর্কিত ও সুবিধাবাদী চরিত্রের লোকদের মাধ্যমে দল চলতে পারে না। ভূমিদস্যু ও জলদস্যু হিসেবে পরিচিত আলতাফ হোসেন খোকন দপ্তরির হাত থেকে হিজলা উপজেলা বিএনপিকে রক্ষার জন্য দলের হাইকমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

হিজলায় বিএনপির নাম ভাঙিয়ে কোটিপতি খোকন, দখল-লুটপাটের নানা অভিযোগ

আপডেট সময় ০১:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬