ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসরায়েলের নির্বাচনে ৬০ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ঠাকুরগাঁও উপনির্বাচন ও স্থানীয় ভোট নিয়ে সিইসির সঙ্গে ১১-দলীয় জোটের বৈঠক এলজিইডির পিডি বাবুল আখতারের বিরুদ্ধে টেন্ডার কারসাজিতে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে সুষ্ঠু নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বিরুদ্ধে বদলি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ মুকসুদপুরের গোবিন্দপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, চেয়ারম্যান আহমদ শাকিল

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রাজধানী ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয় ইনকিলাব ভবনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে আহমদ শাকিল এমএ-কে চেয়ারম্যান, মাহাবুবুল হক মাহফুজকে ভাইস চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনকে মহাসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে মাছুম রায়হান সফিককে সাংগঠনিক সম্পাদক, রেখা মনিকে দপ্তর সম্পাদক এবং মোহাম্মদ আউয়ালকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় নবগঠিত কমিটির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানানো হয়, নবগঠিত এই আংশিক কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বাংলাদেশ ইনকিলাব পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩

বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, চেয়ারম্যান আহমদ শাকিল

আপডেট সময় ০২:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬