গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের সাহাবুর পাড়ার মো. উকিল আলীর ছেলে মিন্নাত আলী (২৭) নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন।
২১ অক্টোবর ২০২৬, বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর জেলা প্রতিনিধি 
























