ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ, সাভারে হাসপাতাল ভাঙচুর

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাভারের ওলাইল এলাকায় ‘আব্বাস স্পেশালাইজড হাসপাতালে’ এই ঘটনা ঘটে। নিহত শিশু আব্রাহাম (১১) মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আল-আমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে নাকের পলিপাস ও টনসিল অপারেশনের জন্য আব্রাহামকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. সুমন হোসাইন শিশুটির অস্ত্রোপচার করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত অবস্থাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই শিশুটির মৃত্যু হয়।

এদিকে, শিশু আব্রাহামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ক্ষুব্ধ স্বজনরা আব্বাস স্পেশালাইজড হাসপাতালে জড়ো হয়ে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত চিকিৎসক ডা. সুমন হোসাইনসহ হাসপাতালের নার্স ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা হাসপাতাল থেকে চলে যান। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ, সাভারে হাসপাতাল ভাঙচুর

আপডেট সময় ০৮:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬