ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন
ভাড়া দেওয়া বাড়িতে মাদক ও ডিজে পার্টি

ক্লোজড অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির

রাজধানীতে নিজের ভাড়া দেওয়া বাড়ি থেকে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনার পর পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে ক্লোজড করা হয়েছে অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে তাঁর ওই বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানের পর বিকেলে এই কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের সদর দপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত সোমবার রাতে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ জন্য সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১-এ পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের একটি প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে উঠতি বয়সী তরুণ-তরুণী এবং আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করত। দীর্ঘদিন ধরে এসব কাজ হয়ে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। গত সোমবার রাতে অভিযান চালিয়ে সেখান থেকে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডিজে পার্টির নামে মাদক সেবনসহ অসামাজিক কাজের আলামতও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু গাড়িও জব্দ করা হয়েছে। এ সময় সেখান থেকে প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন নারীও রয়েছেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই বাসা আমি ভাড়া দিয়েছি। ভাড়া দেওয়ার সময় সব নিয়মনীতি তাদের বলা হয়েছিল। এখন তারা যদি কোনো অপরাধ করে, সেই বিচার তাদের হবে। আমি তো ওই বাসায় থাকি না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

ভাড়া দেওয়া বাড়িতে মাদক ও ডিজে পার্টি

ক্লোজড অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির

আপডেট সময় ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬