ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

লালপুরে ভ্যান চোর চক্রের চার সদস্য আটক, ৩৭ হাজার টাকা উদ্ধার

নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লালপুর থানার বাকনাই গ্রামের বাসিন্দা মো. শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বসতবাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। এরপর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

পরদিন ১৪ অক্টোবর ভোর আনুমানিক ৫টার দিকে শাকিল বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেন, শোবার ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। পরে জানালা দিয়ে বের হয়ে বাড়িতে প্রবেশ করে দেখেন, বারান্দায় থাকা অটোভ্যানটির শিকল ও তালা কাটা এবং ভ্যানটি নেই। অজ্ঞাতনামা চোরেরা ভ্যানটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ভ্যানটির আনুমানিক মূল্য ছিল ৭০ হাজার টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) এ. জে. মিন্টু তদন্তের দায়িত্ব গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ২০ অক্টোবর নাটোরের লালপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাজদার রহমান (৫১), মো. মিলন ইসলাম (২৯), মো. আবেদ আলী (৪৫) ও মো. শফিকুল ইসলাম (২৪)। তাঁরা সবাই লালপুর উপজেলার বাকনাই (কদমতলা) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

লালপুরে ভ্যান চোর চক্রের চার সদস্য আটক, ৩৭ হাজার টাকা উদ্ধার

আপডেট সময় ০৬:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬