ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

যুদ্ধ বন্ধের আলোচনায় জেলেনস্কির বিকল্প চান মার্কিন প্রেসিডেন্ট

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের হয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বদলে অন্য কারও আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “জেলেনস্কির জন্য সম্ভবত সময় এসেছে, অন্য কাউকে আলোচনার জন্য ঠিক করার।” এর আগে গত ১০ অক্টোবর ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়া উচিত।

বর্তমান পরিস্থিতির জন্য ইউক্রেনকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “ইউক্রেন নিয়ে রাশিয়া ভালোই আছে। তারাই খুব বেশি কিছু করছে না।”

ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য পাচ্ছে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলা পর্যন্ত ইউক্রেনীয়দের যুক্তরাষ্ট্রে থাকার বিশেষ সুবিধা বহাল থাকবে বলেও জানান তিনি।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র জেলেনস্কির পাশে ছিল এবং তাঁকে সর্বোচ্চ সহায়তা দিয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সহায়তার পরিমাণ কমতে থাকে। এমনকি একবার পোশাক নিয়ে জেলেনস্কিকে সবার সামনে অপদস্থ করেন ট্রাম্প ও তাঁর সহযোগীরা বলে অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধের আলোচনায় জেলেনস্কির বিকল্প চান মার্কিন প্রেসিডেন্ট

আপডেট সময় ০৫:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬