ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

সরকারী বই বিক্রির ঘটনায় মামলা দায়ের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমান দোকানে (ভ্যান গাড়ী) চলতি শিক্ষাবর্ষের সরকারি প্রাইমারী স্কুলের বিভিন্ন শ্রেণীর ৭০ কেজি নতুন বই বিক্রির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙ্গারী ব্যবসায়ী সৈয়দ আলীকে (৩২) আটক করে পুলিশ।

তবে ঘটনায় জড়িত না থাকায় ভ্যান চালক (ভাঙ্গারী ব্যবসায়ী) সৈয়দ আলীকে ছেড়ে দেয় পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। আটক শিক্ষিকা আয়েশা আক্তার কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী ও সৈয়দ আলী লাখাই উপজেলার বুমাপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি ধরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০টাকায় বিক্রি করেন। ভাঙ্গারী ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং ষ্টেশনের বিপরীতে একটি পাইকারী ভাঙ্গারী দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন কামাল মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

সরকারী বই বিক্রির ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩