ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চমক আসছে ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটিতে, আলোচনায় নীরবসহ একঝাঁক নেতা ময়মনসিংহ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে গাজীপুর শ্রীপুরে ফ্যামিলি কার্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়েটে ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে কারাগারে মাদ্রাসাশিক্ষক ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬ মাকে হারাল ১ মাসের শিশু, গৃহবধূর মৃত্যুতে স্বামী-দেবর হেফাজতে “উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন”

ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬

ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, খারকিভে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুও রয়েছে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশপাশে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন। এ ছাড়া ঘটনাস্থলে পুড়ে যাওয়া বেশ কয়েকটি যানবাহনও দেখা গেছে।

এদিকে, পশ্চিম ইউক্রেনেও পৃথক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬

আপডেট সময় ০৮:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬