ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৫৩ দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান সারের ডিলার দলীয় নেতাকর্মীদের দিলে সারের অনিয়ম ঠেকাবে কে? নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী নাগরিকবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি সেঞ্চুরির পথে লিটন, ফিফটির অপেক্ষায় মিরাজ মা ইলিশ রক্ষায় কঠোর নৌপুলিশ, পদ্মায় আটক ৭ ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ

কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে জহিরুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার জহিরুল হক দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন বলে জানিয়েছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-১১ আরও জানায়, গত ১৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬