ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৫৩ দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান সারের ডিলার দলীয় নেতাকর্মীদের দিলে সারের অনিয়ম ঠেকাবে কে? নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী নাগরিকবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি সেঞ্চুরির পথে লিটন, ফিফটির অপেক্ষায় মিরাজ মা ইলিশ রক্ষায় কঠোর নৌপুলিশ, পদ্মায় আটক ৭ ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ

রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)। জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার আরেকটি উদাহরণ।

গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকার ‘বাবার দোয়া’ হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) ভূষন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশ ও কিউআরটির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারঘাট সর্দারপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. আকবর হোসেন (৩৮) ও মো. মাসুদ (৪৭)। অপর দুজন হলেন রংপুর কোতোয়ালি থানার ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. ফারুক (৩০) এবং মৃত তোফাজ্জল হোসেন ভোলার ছেলে মো. জরেজ ওরফে ভুট্টু (৫৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে আকবর হোসেনের কাছ থেকে ৪০ পিস, মাসুদের কাছ থেকে ১৭ পিস, ফারুকের কাছ থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা

রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০১:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬