ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

সৌদি আরবের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ, নতুন করে উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এটি কি কোনো মিসাইল হামলা নাকি হামলা প্রতিহত করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে সেটি স্পষ্ট নয়।

এরআগে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। যারমধ্যে দুই বাংলাদেশিও আছেন।

এ হামলার পর আজ হুথিদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে শক্তিশালী হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া সানার অন্যান্য জায়গাতেও হামলার ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মধ্যেই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রিয়াদ বিমানবন্দরে গতকালের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে করে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সৌদি আরবের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ, নতুন করে উত্তেজনা

আপডেট সময় ০৮:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬