ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলা-পাল্টা হামলায় বিশ্ব অনিরাপদ হয়ে উঠছে উল্লেখ করে আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কে সরকারি সফর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেছেন, গতকালকে রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে। এ হামলার জন্য সৌদি আরব হুতিদের দায়ী করেছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরীফাইনের দেশ। যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাযিল হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবে যে কেউ হামলা করুক, এটা কোনো শুভ কাজ নয়। এটা একটা অশুভ কাজ। এজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক সেটা সমাধান হওয়া উচিত। এই হামলায় এ পর্যন্ত আমাদের জানামতে ১২ জন মানুষ নিহত হয়েছেন।

জামায়াত আমির আরও বলেন, রিয়াদের আন্তর্জাতিক এই বিমানবন্দর থেকে কমপ্লিট শাট ডাউন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেরও দুইটি ফ্লাইট আমাদের এখানকার অথরিটি এটাকে স্থগিত করেছে। কিং খালিদ এয়ারপোর্টটি অতি বড় মাপের একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট। ধারণা করা হচ্ছে, হাজার হাজার ফ্লাইট ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই ক্ষেত্রে হামলা পাল্টা হামলায় যারা নিয়োজিত রয়েছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো। গোটা বিশ্ব এখন অস্থির এবং অশান্তিতে পড়ে গেছে। জায়গায় জায়গায় মানুষের জীবন তুচ্ছ হয়ে উঠেছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমরা চাই না যে এটা আর হোক। এইজন্য আমরা দাবি করছি সবাই যেন শান্তির পথে ফিরে আসেন। আলাপ আলোচনায় বসেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় যেন এখানে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে।

তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এটা দশকের নয় শতাব্দীর। তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাত বন্ধু। ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল তার পাশাপাশি সরকারি বেসরকারি লেভেলে অনেকগুলো বৈঠক ছিল। তুরস্ক পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক হয়েছে। আরও উচ্চ পর্যায়ের অনেক সরকারি পর্যায়ের মিটিং হয়েছে। বেসরকারি পর্যায়ের অনেকগুলো মিটিং হয়েছে।

তিনি বলেন, আমরা ইন্টারন্যাশনাল যে কনফারেন্সে যোগদান করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরা। এখানে তুরস্কের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন। তুরস্ক পার্লামেন্টের তুরস্ক বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান সহ অন্যান্যরা ছিলেন। এমপিরা ছিলেন। সরকারি দপ্তরের অনেক কর্মকর্তা ছিলেন।

তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যে আলোচনা হয়েছে আমরা বলেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বার্থ নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে ব্যাপকভাবে। আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাদের বিনিয়োগ, ডিফেন্স ইন্ডাস্ট্রি সম্প্রসারণ করা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মক্কা প্যাক্টের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের

আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬