সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন
ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে

অবমুক্ত হলো বিরল প্রজাতির গন্ধ গোকুল

 নওগাঁর ধামইরহাটে প্রাচীনকালের শালবন বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির বিপন্ন প্রানি গন্ধগোকুল। বনবিভাগ সূত্র জানায় ২৬ সেপ্টেম্বর বিকেলে পত্নীতলার নজিপুর নতুনহাটের প্রফেসর পাড়ার মোফাজ্জল হোসেনের বাড়ীতে সুগন্ধ ছড়ানো বিরল এই প্রানিটি প্রবেশ করলে তা ধরে ফেলে গৃহকর্তী লাকী আকতার।

পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে গৃহকর্তীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পত্নীতলা বনবিভাগকে ঘটনাটি জানালে বিট কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে। মঙ্গলবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত গন্ধগোকুলটি ধামইরহাট আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

এ সময় পত্নীতলা বনবিট অফিসার এটিএম আক্তারুজ্জামান, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সদস্য আকতার হোসেন সিজন, ইউপি সদস্য সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে

অবমুক্ত হলো বিরল প্রজাতির গন্ধ গোকুল

আপডেট সময় ০৪:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২