ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির

আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ তাগিদ দেন।

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আলোচনায় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করার বিষয়ও উঠে আসে।

রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ নিষ্ঠা, সতর্কতা ও দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করার পরামর্শ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির

আপডেট সময় ০৫:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬