ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।

তিনি জানান, বৈঠকের আলোচনাকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনেরও প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬