ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌরবিদ্যুতে ‘আমার ছেলে অপ্রতিম কী অন্যায় করেছে, আমি শুধু এটুকু জানতে চাই’ বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, মামলার আসামি চামেলী গ্রেপ্তার দামুড়হুদায় ব্রাইট স্টার কোচিং সেন্টারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পতেঙ্গায় ইজারার আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হয়রানির শিকার চালকরা সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব : অর্থমন্ত্রী ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। এই ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত। আমরা এরকম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেব, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কোটবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজন পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা দ্রুত উদ্ঘাটন করা হবে।

অপ্রতিম শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সঙ্গে থাকা আইফোনটি পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌরবিদ্যুতে

‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

আপডেট সময় ০৫:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬