ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা গোসাইরহাটে কার্পেটিংয়ের ৭ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে নির্মাণমান নিয়ে প্রশ্ন দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬ মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত সরকারি ভবনে শতাধিক মানুষের বসবাস বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ডাকাত সর্দার গ্রেপ্তার, ২ পুলিশ আহত

বরগুনার তালতলীতে শ্বশুর বাড়ি থেকে সিদ্দিকুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তিনি বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার শারীকখালী ইউনিয়ের বাদুরগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই ডাকাত সর্দারের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছিয়া গ্রামে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসেন।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্বশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় সিদ্দিক। এতে এএসআই কামাল ও এএসআই রায়হান নামে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।  এদের মধ্যে এএসআই কামালের অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পরে কৌশলে ডাকাত সর্দার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ধর্ষ এই ডাকাত সর্দার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। অভিযানের সময় আমাদের দুজন পুলিশ আহত হয়েছেন। গ্রেপ্তার সিদ্দিকুরের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ডাকাত সর্দার গ্রেপ্তার, ২ পুলিশ আহত

আপডেট সময় ০৭:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩