ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী চীনে অনিশ্চয়তা, ভারতে ব্যবসা বাড়াচ্ছে জাপানি কোম্পানিগুলো ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি, কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে তারকা পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। মিছিলগুলোতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা রোডসহ আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‍্যালি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬