ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা সংসার-সন্তান রেখে প্রেমের টানে উধাও প্রবাসীর স্ত্রী বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে : জাহেদ উর রহমান কুমিল্লার পদ্ম বিল, চোখ জুড়ানো প্রকৃতির এক অপরূপ ঠিকানা গণপূর্তের সাইফুর রহমান নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধার গাছ-বেড়া কাটার অভিযোগ ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১ বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জনই শিশু। সোমবারের এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় শক্তিশালী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বিস্ফোরণে নিহতের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা ছিলেন।

ভারতের দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এর আগে, চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় আগুনে অন্তত ১৭ জন নিহত হন।
পরের মাসে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির অপর এক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটে।
সূত্র: এএফপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১

আপডেট সময় ১১:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬