ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ শরীয়তপুরে সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারীদের বেতন তুলে নেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বারবার রেগে যান? নিয়ন্ত্রণে আনতে মেনে চলুন এই সহজ কৌশল ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ? বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ!

বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সীমান্তের সবুজ সৌন্দর্যে

উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সীমান্ত এলাকার সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগের পাশাপাশি সেখানে কিছু সময় কাটান তিনি ও তাঁর সফরসঙ্গীরা।

সোমবার (৩১ আগস্ট) সকালে উত্তরাঞ্চরে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।

বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা সীমান্ত এলাকার পরিবেশ ঘুরে দেখেন। এ সময় সীমান্তের সবুজ প্রকৃতি ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তাঁরা। বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেখানে স্মৃতির ছবি তুলতেও দেখা যায় মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণীকে।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে রোববার পঞ্চগড়ে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিনে সোমবার তিনি পঞ্চগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করছেন।

তিন দিনের এই সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ, স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর

বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সীমান্তের সবুজ সৌন্দর্যে

আপডেট সময় ০৬:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬