ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা নিজের অজান্তেই নামাজে যে ৪ ভুল করেন অধিকাংশ মানুষ শরীয়তপুরে সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারীদের বেতন তুলে নেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বারবার রেগে যান? নিয়ন্ত্রণে আনতে মেনে চলুন এই সহজ কৌশল ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ? বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ!

সন্ত্রাস-মাদক-দুর্নীতিমুক্ত ডিজিটাল মহারাজপুর গড়তে চান জুয়েল শেখ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আলোচনায় এসেছেন তরুণ নেতা জুয়েল শেখ। তার এমন উদ্যোগ ও প্রত্যয় ইতোমধ্যে স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জুয়েল শেখ বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মহারাজপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তার এই পরিকল্পনা ও অঙ্গীকারকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় তরুণদের অনেকেই। তারা মনে করছেন, তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মহারাজপুর ইউনিয়নকে আরও আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর

সন্ত্রাস-মাদক-দুর্নীতিমুক্ত ডিজিটাল মহারাজপুর গড়তে চান জুয়েল শেখ

আপডেট সময় ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬