ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম সন্ত্রাস-মাদক-দুর্নীতিমুক্ত ডিজিটাল মহারাজপুর গড়তে চান জুয়েল শেখ বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ পবিপ্রবির প্রথম উপাচার্য আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে সভা ও দোয়া রংপুর জেলা প্রশাসকের এলএ শাখার সিন্ডিকেটের ঘুষ বাণিজ্য! ‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩০ আগস্ট) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে ডিবির একটি দল। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালায়।
তল্লাশির সময় তার হেফাজত থেকে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬