ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার কান্দিরপাড়ে কাজী টাওয়ারে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী কুমিল্লায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতার পরিদর্শন  নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম

পদ্মফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা

রংপুরের তারাগঞ্জে পদ্মফুল এনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ৬ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাড়াতো চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাতগোপার বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।অভিযুক্ত শামিনুর (২২) একই গ্রামের শাহজামাল আলী ওরফে গ্যাদার ছেলে। ভুক্তভোগী শিশুটি ওই এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শামিনুর পদ্মফুল এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে বাড়ির কাছের হাতগোপার বিলের পাড়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।পরে ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যায় বলে দাবি পরিবারের।
ঘটনার পর শিশুটি অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে শিশুটি ঘটনার কথা জানায়।
পরে শিশুটির বাবা তাকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
তারাগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য জানানো সম্ভব নয়।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার কান্দিরপাড়ে কাজী টাওয়ারে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান

পদ্মফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬