ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডাকাত পড়ার খবর মসজিদে মাইকিং, এলাকাজুড়ে আতঙ্ক

বরগুনার বিভিন্ন এলাকায় ডাকাতি হতে পারে এমন খবরের ভিত্তিতে বেশ কিছু এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। বুধবার (১১ জানুয়ারি) সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মসজিদ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয় বলে জানা গেছে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাত ৮টা থেকে সদর উপজেলার ঢলুয়া, বুড়িরচর, এম বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নে ডাকাতি হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। পরে এসব এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এমনকি পুলিশের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডাকাত পড়ার খবর প্রচার হতে থাকে।

তবে পুলিশ বলছে, জেলার কোথাও ডাকাতির খবর পাওয়া যায়নি। ঢলুয়া ইউনিয়নের কয়েকজন জানান, রাত ৮টার দিকে মাইকিং করা হয় যে ডাকাত পড়েছে। এমন খবরে আমরা পাহারা দেওয়া শুরু করি। স্থানীয় জনপ্রতিনিধিরাও সজাগ অবস্থানে রয়েছেন। তবে কোথাও ডাকাতির খবর শোনা যায়নি। ঢলুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, ডাকাত পড়ার খবর আমাদের চেয়ারম্যান জানিয়েছেন। এরপর থেকে এলাকার লোকজন ও গ্রাম পুলিশ নিয়ে টহল দিচ্ছি। অপরিচিত কাউকে পেলে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ডাকাত পড়ার খবর মসজিদে মাইকিং, এলাকাজুড়ে আতঙ্ক

আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩