ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি

সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭

মাগুরার শ্রীপুরে সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণ চেষ্টার সময় ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন-ঝিনাইদহের পাগলাখানা গ্রামের মোছা. আছমা খাতুন (৩১), পবহাটি এলাকার হাসানুজ্জামান (২৮), পাগলাখানা এলাকার ওসমান গনি (২৫), আরবপুর এলাকার সালমান শাহ (২৫), কুড়িগ্রামের কালিঘাট পাঁচমাথা এলাকার ছাব্বির হোসেন (২২), ঝিনাইদহের নলডাঙ্গা এলাকার সাকিব (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল-আমিন হোসেন (২২)।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে শ্রাবণী নামে এক নারীকে অপহরণের চেষ্টা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে চক্রের ৭ সদস্যকে হাতেনাতে আটক করে।

বুধবার দুপুরে এক প্রেস কনফারেন্সে মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আরও জানান, এই অপহরণ চেষ্টার মূল পরিকল্পনাকারী হলেন ভুক্তভোগী শ্রাবণীর দ্বিতীয় স্বামী শিমুল। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা

সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭

আপডেট সময় ০৬:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬