নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে কুমিল্লার জেলা প্রশাসক মিস রোজী আক্তারের সঙ্গে মতবিনিময় করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন জেলা প্রশাসককে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে ফাউন্ডেশনের কার্যক্রমের বিস্তারিত বিষয় শোনেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সল এবং সহ-সভাপতি সাকিনা বেগমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে কুমিল্লার জেলা প্রশাসক মিস রোজী আক্তারকে একটি স্মরণিকা উপহার দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 



















