ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম ৬০ কোটি টাকার বিপিসি ভবনে উদ্বোধনের পরই পানি-ফাটল নায়েব ফিরোজের ‘রাজত্বে’ কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়ন ভূমি অফিস বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্তকারী যুবক মোটরসাইকেলসহ ডিবি পুলিশ হাতে গ্রেপ্তার  অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন অপু ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী বড়লেখায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইন সংস্কারে ঘুষ আদায়, ৩ গ্রাহক পরিবারকে হয়রানির অভিযোগ নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

‘রুখবো মাদক, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি

‘রুখবো মাদক, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি কুমিল্লা রেলস্টেশন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশনে এসে শেষ হয়।

এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদকবিরোধী আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘এ্যাকশন টু এ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও দেশকে রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বের তদন্তের অগ্রগতি নেই, নতুন করে ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তির দলিলে মোর্শেদ আলম

‘রুখবো মাদক, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি

আপডেট সময় ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬