ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার : রিজভী দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষি মন্ত্রীর কাছে কৃষকদের আবেদন গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ৪ হত্যাকাণ্ড: নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করলেন ড. মু. মিজানুর রহমান এমপি

ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করলেন ড. মু. মিজানুর রহমান এমপি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মুঃ মিজানুর রহমান।
তিনি রোববার (২৩ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতালের হলরুমে উপজেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন। স্থানীয় এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন।
নবাগত উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা অফিসার ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহমুদুর রহমান উপস্থিতিতে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, সেক্রেটারি মাওলানা মোঃ তৌহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী এবং উপজেলা হাসপাতালের কর্মকর্তাগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হাসপাতালের রুগীদের ও হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক  কাজ বিশেষ করে রুগীদের জন্য তথা এ প্রচণ্ড গরমের কথা চিন্তা করে এবং বিদ্যুত বিভ্রাটের কারণে একটি আইপিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের হাতে তুলে দেন। আইপিএস তুলে দেয়ার পরে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন।
পরে তিনি আলাদাভাবে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃপক্ষের সাথে হাসপাতালের সার্বিক সমস্যার সমাধানে আলোচনায় এমপি ড. মুঃ মিজানুর রহমান তার পক্ষ থেকে আপ্রাণ প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস প্রদান করেন।
এছাড়াও এমপি ড. মুঃ মিজানুর রহমান সকাল সাড়ে ৯টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা পরিদর্শন ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গণসংযোগ করেন বলে লিখিতভাবে জানান উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী-মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ ও মাওলানা মোঃ তৌহিদুর রহমান।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মুঃ মিজানুর রহমান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করলেন ড. মু. মিজানুর রহমান এমপি

আপডেট সময় ০৫:২১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬