ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করলেন ড. মু. মিজানুর রহমান এমপি রাজস্ব কর্মকর্তা বিএম আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন শিবগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ দেশে বিনা চিকিৎসায় আর রুগীর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লায় বিজিবির অভিযানে  ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু ডাবল সুবিধা’ নিতে নিয়ম ভাঙার অভিযোগ, যুব উন্নয়নের সাবেক ডিজির বিরুদ্ধে

পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু

রংপুরের রংপুর-দিনাজপুর মহাহড়কের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে বন্ধু এবং একজন সদ্য এসএসসি পাস করেছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্য ও গাড্ডু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। তারা ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ছিটকে সড়কে পড়ে যান এবং পেছনে থাকা আরোহী সড়কের পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুজন যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাটি মহাসড়কে হওয়ায় হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি গঙ্গাচড়া থানার আওতাধীন হলেও কোতোয়ালি থানার কাছাকাছি হওয়ায় দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়।
ঘটনার পর দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় ০৪:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬