ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত
পীরগঞ্জে প্রসূতি শ্রাবণীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন

ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে প্রসূতি শ্রাবণী বেগম (১৯) ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা, চিকিৎসায় কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১২টায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে ‘পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শ্রাবণীর স্বজন, স্থানীয় সচেতন নাগরিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ আগস্ট রাতে সন্তান প্রসবের জন্য শ্রাবণীকে পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলেও দীর্ঘ সময় পর অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও কালক্ষেপণের কারণে শ্রাবণী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও নগর মাতৃসদনে কীভাবে চিকিৎসাসেবা চলছিল, কার অনুমোদন বা নির্দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং সেখানে দক্ষ জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা ছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষে আরাফ সর্দার, নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান, মা সিমা বেগম, পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
নিহত শ্রাবণীর বাবা মতিয়ার রহমান কান্নাজড়িত কণ্ঠে তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, তাঁর একমাত্র মেয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একজন প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা দায়িত্বে গাফিলতির অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।
এর আগে ১৯ ও ২০ আগস্ট প্রকাশিত পৃথক প্রতিবেদনে শ্রাবণীর মৃত্যুর ঘটনায় স্বজনদের চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এবং নগর মাতৃসদনের কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসে। পরে ২০ আগস্ট স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভের পর পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সরেজমিনে পরিদর্শন শেষে নগর মাতৃসদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মানববন্ধন থেকে আয়োজকরা জানান, আগামী ২৩ আগস্ট (রোববার) প্রসূতি শ্রাবণী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় পীরগঞ্জ থানাসহ রংপুর জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।
এদিকে মানববন্ধনে বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শ্রাবণী ও তাঁর অনাগত সন্তানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

পীরগঞ্জে প্রসূতি শ্রাবণীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন

ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় ০৪:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬