ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও
পীরগঞ্জে নগর মাতৃসদনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের

রংপুরের পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদনে সন্তান প্রসবের জন্য ভর্তি এক প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
নিহত প্রসূতির নাম শ্রাবণী বেগম (১৯)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর ছাইগাড়ী গ্রামের রোহানের স্ত্রী। তাঁর বাবা মতিয়ার রহমান। স্বজনদের দাবি, শ্রাবণী ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান।
স্বজনদের ভাষ্য, নিহতের বাবার বাড়ির পাশেই নগর মাতৃসদনের অবস্থান হওয়ায় সন্তান প্রসবের জন্য তাঁকে সেখানেই নেওয়া হয়। এমনকি বাবার বাড়ি থেকে হেঁটেই তাঁকে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত নগর মাতৃসদনে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, সন্ধ্যা ৮টার দিকে শ্রাবণীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। রাত ১১টা পর্যন্ত চিকিৎসার চেষ্টা চালানোর পর তাঁকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি তাঁদের। তাঁদের অভিযোগ, এর আগেই শ্রাবণীর মৃত্যু হলেও বিষয়টি তাঁদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
দায়িত্বে থাকা চিকিৎসক হিসেবে স্বজনরা ডা. মো. আহসানুল আবেদীন মামুনের নাম উল্লেখ করেছেন। তিনি নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে ডা. মো. আহসানুল আবেদীন মামুনের বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “রোগীর অবস্থা খারাপ দেখে আমরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।”
তবে নিহতের স্বজনদের অভিযোগ, নগর মাতৃসদনে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই প্রসূতি শ্রাবণী ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

পীরগঞ্জে নগর মাতৃসদনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের

আপডেট সময় ০৯:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬