ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ।
বুধবার (১৯ আগস্ট) শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সালেহ আহাম্মদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ সালেহ আহাম্মদ বলেন, এ অর্জন জাজিরা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

আপডেট সময় ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬