ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত

জনগণের দোরগোড়ায় কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ ১৯ আগস্ট, ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা’য় সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সেবাপ্রার্থীর অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাপ্তাহিক গণশুনানীকে আরও তাৎক্ষণিক  সেবাবান্ধব ও বাস্তবসম্মত করার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে  ৫৫ জন চিকিৎসাসেবা সহায়তাপ্রার্থীর  জন্য জেলা প্রশাসক, বরগুনা মহোদয়ের আহবানে আজ বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সম্মানিত রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সশরীরে গণশুনানীতে উপস্থিত থেকে রোগীদের সমস্যার কথা শুনে যথাসম্ভব তাৎক্ষণিক চিকিৎসাপত্র প্রদান করেন এবং ২৫০ শয্যা হাসপাতাল থেকে বিনামূল্যে ঔষধ সরবারহ করেন।
এছাড়াও সেবাপ্রার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নগদ আর্থিক সহায়তা, শুকনা খাবার এবং প্রয়োজনীয় পরামর্শ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ যোগাযোগের একটি কার্যকর মাধ্যম, যা জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬