ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইটভাটা দখল ও অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে এলাকাবাসী

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের ভগবতীপুর উত্তরপাড়া গ্রামে “জয় বাংলা” স্লোগান দিয়ে রাত ২টার সময় একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

এক অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সাল থেকে ইটভাটায় ২৫% শেয়ার থাকা সত্ত্বেও জোরপূর্বক সরকারদলীয় ক্ষমতা দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মিলুর বিরুদ্ধে।

ভুক্তভোগী বেলাল হোসেন জানান, ২০১৮ সালে ইটভাটায় তিনি ২৫% শেয়ারের মালিক ছিলেন। কিন্তু মিলু ক্ষমতার দাপট দেখিয়ে তাকে জোরপূর্বক ভাটা থেকে বের করে দেন। ২০২৪ সালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মিলু ভাটা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়।

কিন্তু সম্প্রতি বেলাল হোসেনের ৩০ লক্ষ টাকা পাওনা থাকা সত্ত্বেও তা পরিশোধ না করে আবারও গুন্ডা বাহিনী দিয়ে ইটভাটি দখলের চেষ্টা করেন মিলু ও তার দোসররা। এ নিয়ে বেলাল হোসেনের সাথে মিলু ও স্থানীয় ছাত্রলীগের কয়েকজনের ঝগড়া হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য আজ রাত ২টার দিকে মিলুর লোকজন ও কথিত ছাত্রলীগের ক্যাডাররা বেলাল হোসেনের বাড়ির উঠানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা টের পেয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা “জয় বাংলা” স্লোগান দিতে দিতে পালিয়ে যায়।

বেলাল হোসেনের ভাই সাইফুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, “বেলালের ভাটাটিতে ২৫% শেয়ার ছিল। কিন্তু শ্রমিক লীগের আহ্বায়ক মিলু ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক বের করে দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরবর্তীতে সেটা আপোষ করে দিলেও আবারো তিনি ক্ষমতার জোর দেখিয়ে টাকা পরিশোধ না করে আজ সন্ধ্যার সময় আমার ভাইকে হুমকি দিয়ে যায় এবং রাত দুটার সময় আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন টের না পেলে হয়তো পেট্রোল দিয়ে ঘুমন্ত মানুষগুলোকে ঘরের ভেতরেই পুড়িয়ে মারতো এই ফ্যাসিস্টের দোসর মিঠাপুকুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মিলু।”

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও বেলাল হোসেনের জানমালের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

ইটভাটা দখল ও অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে এলাকাবাসী

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ

আপডেট সময় ০৮:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬