ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • ​পারভেজ আলম
  • আপডেট সময় ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
​অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০) ও পূর্ব পাড়ার মোঃ রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মোঃ ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মোঃ রুমান মিয়াজি (২৯), নাইঘরের মোঃ শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মোঃ জসিম উদ্দিন (৩০), জিরুইনের মোঃ বাছির বাবুল (৩০) এবং নাগাইশের মোঃ হানিফ মিয়া (২১)।
​ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক সেবনের অপরাধে আব্দুস সালাম ও মোঃ রুমান মিয়াজিকে ৬ মাসের এবং মোঃ রিপন মিয়া ও হৃদয় মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মোঃ ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে ১ মাস, মোঃ শহীদ মিয়া ও মোঃ জসিম উদ্দিনকে ১০ দিন, মোঃ হানিফ মিয়াকে ৭ দিন এবং মোঃ বাছির বাবুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ১০ আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট সময় ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬