নওগাঁর আত্রাইয়ের বলরামচক গ্রাম এলাকায় গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী গীতা রানী কবিরাজ (৫২), সে স্থানীয় মদন কুমারের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার পরিত্যক্ত বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সঠিক তথ্য জানা যাবে বলে জানান পুলিশ।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 


















