ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বাঙ্গরা থানার কোরবানপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি কোরবানপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে শুধু বাঙ্গরা বাজার নয়, পুরো কুমিল্লা জেলাকেই মাদকমুক্ত করব। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি পুরো কুমিল্লাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, “সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে শুরুতেই সতর্ক হতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সমাজকে বাঁচাতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রত্যেক পরিবারকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।”

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৪নং পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাইম ভূঁইয়া এবং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অবিদ হোসেন অবিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সুমন, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আল আমিন, বিএনপি নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বাপ্পী, যুগ্ম আহ্বায়ক খলিল মাস্টার ও মামুন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম হোসেন এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও সচেতনতামূলক স্লোগান দেখা যায়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‘মাদককে না বলি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’—এই প্রত্যয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত

কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় ০২:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬